দেশজুড়ে

রেস্টুরেন্টে শিশুকে ধর্ষণচেষ্টা, পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধায় একটি রেস্টুরেন্টে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেএ ঘটনায় আমির উদ্দিন (৪০) নামে রেস্টুরেন্টের এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত আমির একই উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাঁধ-সংলগ্ন নদীর তীর) এলাকার জাফলং রেস্টুরেন্টএ ঘটনা ঘটে।  গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান , ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। আজ দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করে ওই রেস্টুরেন্টের এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুরসহ আগুন জ্বালিয়ে দেয়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনস্থালের কাছাকাছি পৌছালে বিক্ষুব্ধ জনতা তাদের আগুন নেভাতে বাধা দেন। পরে আগুন না নিভিয়ে ফায়ার সার্ভিসে ফিরে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‌পুলিশ বিষয়টি তদন্ত করছেঅভিযোগ পেলে অভিযুক্ত আমিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাইবান্ধা