বিনোদন

নোরা ও হাকিমির প্রেমেরগুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এখন শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নন, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন গুঞ্জনে সরব বিনোদন দুনিয়া।  নোরা কি মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?  

গুঞ্জনের শুরু ২০২৫ সালে, যখন নোরা মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস-এর একটি ম্যাচে উপস্থিত হন। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় যে, তিনি নাকি কোনো ‘রহস্যময় ফুটবলারের’ জন্য মাঠে গিয়েছিলেন।

পরে বিভিন্ন আন্তর্জাতিক বিনোদনমাধ্যমে দাবি করা হয়। সেই ফুটবলার আর কেউ নন,ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি।

গুঞ্জন আরও উসকে দেয় একটি ইনস্টাগ্রাম ঘটনা। ভক্তদের নজরে আসে, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এরপর থেকেই দুজনকে নিয়ে প্রেমের জল্পনা আরও জোরালো হয়।

তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি তাদের একসঙ্গে কোনো ছবি বা যৌথ উপস্থিতিও দেখা যায়নি, যা সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ দেয় না।

এদিকে নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে আগেও নানা গুঞ্জন ছড়িয়েছে। অতীতে তিনি বিভিন্ন সময় ভিত্তিহীন সম্পর্কের খবর নিয়ে বিরক্তি প্রকাশও করেছেন।     

অন্যদিকে আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেছিলেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাদের দাম্পত্য সম্পর্ক ও সম্পত্তি নিয়ে ব্যাপক আলোচনা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। এরপর সন্তানদের যৌথভাবে লালন-পালনের সিদ্ধান্ত নেন তারা।

বিচ্ছেদের পর হাকিমির নাম ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সঙ্গেও জড়িয়েছে বলে গুঞ্জন শোনা যায়, যদিও সেই সম্পর্কের বিষয়েও কোনো পক্ষই আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি।

সব মিলিয়ে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে প্রেমের গুঞ্জন এখনো কেবলই আলোচনার পর্যায়ে রয়েছে। বাস্তব কোনো প্রমাণ না থাকায় বিষয়টি নিশ্চিত নয় বলেই মনে করছেন বিনোদন বিশ্লেষকেরা।

 

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #নোরা ফাতেহি #আশরাফ হাকিমি