খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আজ বাংলাদেশের সঞ্জয়

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার (১২ জুন) পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব।  কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো আয়োজনে তিনি বিশ্বের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করবেন।   

কানাডার মাটিতে প্রথম বিশ্বকাপ ম্যাচে কানাডা ও বসনিয়ার ম্যাচের আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করবেন নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম। 

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এছাড়া পারফর্মারদের তালিকায় রয়েছেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনা।  

বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয়। গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এটিকে নিজের জীবনের “স্বপ্নপূরণ” এবং “অবিশ্বাস্য অর্জন” বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে ডিজে হিসেবে কাজ করেছেন সঞ্জয়। গানটিতে তার সঙ্গে ছিলেন নোরা ফাতেহি ও ভেজেড্রিম। এর আগে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী  হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের এর সঙ্গেও সংগীত প্রযোজনায় কাজ করেছেন তিনি।   

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #সঞ্জয় দেব #ফিফা