দেশজুড়ে

খুলনার একটি বেসরকারি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুনের খবর পেয়ে তারাহুড়া করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,  ১১, ১২, ১৩ তলায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে ১৭ তলা হাসপাতাল ভবন ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। রোগী এবং তাদের স্বজনরা দ্রুত সড়কে নেমে আসেন। এ সময় হুড়োহুড়ো করে নামতে গেয়ে কয়েকজন আহত হন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে টুটপাড়া ও বয়রাসহ বিভিন্ন ইউনিট থেকে ১০টি ইউনিট দ্রুত হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও নিয়ন্ত্রণে আসেনি। হাসপাতালের সামনে থাকা রোগী ও স্বজনসহ লোকজনের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা