ধর্ম

ইমাম ও মুয়াজ্জিনদের মাসে ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইমাম, মুয়াজ্জিদন ও খাদেমদের জন্য মাসে ১০০০ টাকা প্রস্তাব রাখা হয়েছে। পাশপাশি সারা দেশে ধর্মীয় উপাসনালয়ে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা তিনটার দিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপন  করছেন

তিনি বলেন, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মোট ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মোট ৮ হাজার টাকা মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান,  পর্যায়ক্রমে সব ধর্মীয় উপসনালয়ে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মুয়াজ্জিন