ফুটবল বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশে সাধারণ দর্শকদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে মতামত জানাচ্ছেন অনেকে। সেই তালিকায় এবার যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
আর্জেন্টিনা ও লিওনেল মেসি-ভক্ত এই অভিনেতা সম্প্রতি এক ফেসবুক পোস্টে আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
৫২ টিভির পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-
মেসি নামলো চান্স ক্রিয়েট করলো, পেনালটি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল!!
মেসি ছাড়া এই আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না!
কিন্তু মেসি মাঠে নামলে এদের উপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে!
ডিফেন্সের কথা কি বলবো! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়!!!এক ডিফেন্সটাই প্রবলেম!
যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করা লাগবে কে জানে !! (যেহেতু ডিফেন্স ঠিক নাই)!
ইরফানের এই মন্তব্য ঘিরে ভক্ত ও ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। কেউ তার বিশ্লেষণের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে আরও আশাবাদী মত প্রকাশ করেছেন। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলভক্তদের দৃষ্টি কেড়েছে।
পি/ডি