খেলাধুলা

শঙ্কা কেটেছে, বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ সরাসরি দেখা যাবে টিভিতে

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। বাংলাদেশের দর্শকদের জন্যও এসেছে দারুণ সুখবর। শেষ মুহূর্তের সমস্ত আইনি ও সম্প্রচারজনিত জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশে সরাসরি বিশ্বকাপ ম্যাচ দেখার বিষয়টি চূড়ান্ত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে ফুটবল মহাযজ্ঞের প্রতিটি ম্যাচ।

বেসরকারি নিউজ চ্যানেল সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভির মাধ্যমে বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে সরাসরি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।

এছাড়া গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। ফলে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয়ভাবে বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। 

ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই ছিল না। এই জটিলতা নিরসনে বড় ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠিন বিটিভির কোনো আর্থিক খরচ থাকছে না; সম্প্রচারের সম্পূর্ণ ব্যয় স্যাটেলাইট চ্যানেলগুলো ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে।

 

 আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ ২০২৬ #সম্প্রচারজনিত জটিলতা