দেশজুড়ে

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল স্ত্রীর

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির পথে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নড়াইল #স্বামীর মরদেহ #স্ত্রী নিহত