আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, হাসপাতালে হামলায় আহত বেড়ে ১২৭

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। দেশটির অন্যতম বৃহৎ শহর নাবাতিয়েহতে নতুন করে একাধিক হামলার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (০২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ শহর এবং পার্শ্ববর্তী শুকিন এলাকায় বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে নাবাতিয়েহ জেলার হারুফ ও কাফর সির এলাকায়ও ড্রোন চালানো হয়েছে।

অন্যদিকে ভূমধ্যসাগর উপকূলবর্তী টাইর জেলাতেও হামলা জোরদার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। সেখানে আল-হানিয়া শহরে হামলার পাশাপাশি কালাইলা এলাকায় অন্তত দুটি বিমান হামলার ঘটনা ঘটেছে।

এদিকে টাইরের জাবাল আমেল হাসপাতালের কাছে চালানো ইসরাইলি বিমান হামলায় আহতের সংখ্যা বেড়ে ১২৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আহতদের মধ্যে ৩৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। একই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #ইসরাইল