অর্থনীতি

ঈদে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত মে মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন,  মে মাসের ২৮ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ায়, মাসজুড়ে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা ব্যাপক হারে বেড়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রেমিট্যান্স