দেশজুড়ে

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আমতল এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।  সোমবার (১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মুহাম্মদ শাহজাহান (৪৮) ও মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজনইে পার্শ্ববর্তী বৃন্দাবনহাট বাজারে গ্যারেজে যাচ্ছিলেন।    

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে আমতল এলাকায় দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।  

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বিক্ষুব্ধ স্থানীয়রা বাসে আগুন দেয়। এসময় সড়কটিতে যানচলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।  

 

পিডি  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফটিকছড়ি #বাসচাপায়