রাজধানী

পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকির ঘটনায় পিচ্চি রাকিব গ্রেফতার

রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার ঘটনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা‌ণ্ডে জ‌ড়িত থাকার অভি‌যো‌গে
পিচ্চি রা‌কিব‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। 

রোববার (৩১ মে) রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলাসহ নানা সন্ত্রাসী
কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সম্প্রতি পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এবং আগারগাঁও এলাকায় অস্ত্র প্রদর্শন করে তাণ্ডব
চালানোর ঘটনায় তার নাম আলোচনায় আসে।

সর্বশেষ গতকাল শ‌নিবার রাতে শেরেবাংলা নগর থানা এলাকার শহীদের টেক বস্তিতে হামলার ঘটনায় জড়িত ছিল পিচ্চি
রাকিব।

ওই ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে। পরে র‌বিবার অভিযান চা‌লি‌য়ে তাকে ‌গ্রেফতার করা হয়ে‌ছে।


আর/আই