জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামীকাল ১ জুন থেকে এ দাম কার্যকর হবে।
রোববার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
এতে বলা হয়, পেট্রোল,অকটেন ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত থাকবে। এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিনের দাম ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ায় জ্বালানি বিভাগ।
আই/এ.