আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবলের আসর বিশ্বকাপ- ২০২৬ । এই বিশ্বকাপ টূর্ণামেন্টকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বরাবরের মতোই অভিজ্ঞতা এবং সর্বোচ্চ পর্যায়ে খেলোয়াড়দের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছেন তিনি। তার দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছে ইউরোপের শীর্ষ লিগগুলোর ফুটবলাররা।
আর্জেন্টিনার এই স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে। এই ক্লাব থেকে স্কোয়াডে আছেন সর্বোচ্চ ছয়জন ফুটবলার। তারা হলেন, হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা ও জুলিয়ানো সিমিওনে।
মার্কিন ক্লাব ইন্টার মায়ামি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে যাচ্ছেন দলের অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি এবং তার ক্লাব সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দে পল।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে পাঁচজন খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে এবার বিশ্বকাপ খেলেবেন। তারা হলেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং চেলসির এনজো ফার্নান্দেজ।
এই দলে ফ্রান্সের লিগ 'আঁ' থেকে পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন। তারা হলেন মার্সেইয়ের রুলি, বালের্দি, মেদিনা, স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বার্কো ও লিওঁর নিকোলাস তাগলিয়াফিকো।
ইতালিয়ান সিরি 'আ' থেকে সুযোগ পেয়েছেন কোমোর তরুণ তারকা নিকো পাজ এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ।
এছাড়া পর্তুগিজ লিগের বেনফিকা থেকে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। অন্যদিকে ব্রাজিলিয়ান লিগের পালমেইরাস থেকে আর্জেন্টিনা দলে খেলবেন স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ।
এছাড়ায় আর্জেন্টাইন লিগ থেকে এবার দলে নেয়া হয়েছে বোকা জুনিয়র্সের অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে।
আর/আই