জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎটি সৌজন্য মূলক হলেও এতে দুই পক্ষের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।

এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে আসা এই প্রতিনিধিদল বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন বলে জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এডিবি #প্রধানমন্ত্রী তারেক রহমান #প্রেসিডেন্ট মাসাতো কান্দার