রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন জানান, শুক্রবার (২২ মে) রাতে আবুল কাশেমের সঙ্গে বাড়ির মালিক সুমনের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুমন ক্ষিপ্ত হয়ে কাশেমকে লাথি মারেন।
আঘাত পাওয়ার পর আবুল কাশেম অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এসি//