জনদুর্ভোগ

আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

বায়ান্ন প্রতিবেদন

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় আজ সোমবার (১৮ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের বিভিন্ন এলাকা, যেমন বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং আশপাশের এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া ওইসব এলাকার আশপাশে স্বল্পচাপ গ্যাস সরবরাহও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তিতাস গ্যাস