দেশজুড়ে

সাব-রেজিস্টার অফিসে শেখ মুজিবের উক্তি, ডেপুটি স্পিকারের ক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একটি চার্টার ব্যানারে শেখ মুজিবুর রহমানের একটি উক্তি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আকস্মিকভাবে অফিসটি পরিদর্শনে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিকেলে নিজ উপজেলা কলমাকান্দার সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে আসেন। এ সময় অফিসের দেয়ালে শেখ মুজিবুর রহমানের উক্তি লেখা একটি ব্যানার টানানো চার্টার দেখতে পান।

এতে লেখা ছিল "সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান।" এটি দেখে ডেপুটি স্পিকার অসন্তোষ প্রকাশ করে সাব রেজিস্ট্রারকে তলব করেন। কেন এখনো ওই উক্তি সরানো হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা চান তিনি।

সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, মাত্র এক মাস আগে তিনি সেখানে অতিরিক্ত দায়িত্বে যোগদান করেছেন। এরপর তিনি দুই কর্মদিবস অফিস করেছেন। ব্যানারের লেখাটি তাঁর দৃষ্টিতে পড়েনি। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করে ব্যানারটি সরিয়ে ফেলার কথা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি না জানিয়ে সাব রেজিস্ট্রারের অফিস পরিদর্শনে এসেছি। আগে থেকে জানানো হলে তারা অনেক কিছুই করত। বিষয়টি দেখে আমি হতাশ হয়েছি। যারা এ ধরনের বিষয় ইগনোর করছেন, তাদের বিরুদ্ধে চাকরির বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেপুটি স্পিকার