পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের হেনস্তা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় হেনস্তার শিকার হয়েছেন ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। তিনি ‘রাজু দা’ নামেই বেশি পরিচিত।
ট্রেনের ভেতরে একদল যুবক রাজুকে টানাহেঁচড়া করছে। এসময় ধস্তাধস্তিতে রাজুর টিশার্ট ছিঁড়ে যায়। চলন্ত ট্রেনটি থামতেই গেঞ্জির কলার ধরে টেনে নামিয়ে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ানো হয় রাজুকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রাজু বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দল করেন না। ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জীকে পছন্দ করেন। তৃণমূল সরকারের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন। বলেছিলেন তৃণমূল দল করেন। সেই থেকেই বিভিন্ন সময় হুমকির শিকার হন তিনি।
শিয়ালদহ সাবওয়ের গেটের বাইরে পরোটা বিক্রি করেন রাজু। একদিন তিন বলেছিলেন, তৃণমূল করেন। ‘জয় বাংলা’ স্লোগানও দিয়েছিলেন। রাজুর বিরুদ্ধে অভিযোগ আছে সম্প্রতি তিনি মন্দির চত্বরে বসে মাংস খেয়েছেন। এসব বিভিন্ন কারনেই হেনস্তার শিকার হলেন ভাইরাল এই পরোটা বিক্রেতা।