দীপাবলির আনন্দের মধ্যেই বাবার মৃত্যুতে শোকাহত অভিনেতা সোহম চক্রবর্তী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৯ অক্টোবর রাতে মারা গেছেন তার বাবা সুব্রত চক্রবর্তী। বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক মাস ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজার সময় তার অবস্থার অবনতি হতে শুরু করে। দশমীর দিন শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সেখানে তার চিকিৎসা ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়েছিল।
তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
এদিকে বাবাকে হারানোর শোকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন সোহম। ২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিধায়ক পদ হারান তিনি। এর মধ্যে তার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ।
সূত্র: আনন্দ বাজার