স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০২৭

গত ২৪ ঘণ্টায়  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০২৭ জন।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৩৮ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৮৬ জন। এ সময় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৭ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ২৭৯ জন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম