আইন-বিচার

মাইলস্টোন ট্রাজেডি, ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালত মামলা গ্রহণ করার মত উপাদান না থাকায় এই আদেশ দেন। এর আগে সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা আবেদন করেন।

মামলার আবেদনে বলা হয়, আসামিদের সরাসরি দায়িত্বে ও তত্ত্বাবধানে থাকা ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআইকে উড্ডয়নের আদেশ দেওয়া হয়। নবীন পাইলট একা ওই যুদ্ধবিমান উড্ডয়ন করলে ত্রুটিজনিত কারণেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।

সাবেক প্রধান উপদেষ্টা ছাড়াও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল, তারা হলেনঅন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান, রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা)।

এতে অভিযোগ করা হয়, “ঘটনার সময় সরকারপ্রধানের দায়িত্বে থাকা মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানটি তার অধীন ও নিয়ন্ত্রণাধীন ছিল। দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন। কিন্তু তিনি দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা করেছেন।

সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সি আর আবরার এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম ওই সময় অগ্নিদগ্ধদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা ও উপকরণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা, নির্দেশনা দিতে মারাত্মকভাবে অবহেলা করেন।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও এই বাহিনীর কর্মকর্তা মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, রিফাত আক্তার জিকুর বিরুদ্ধে অভিযোগতাদের নির্দেশে ও অনুমতি নিয়ে বিমান বাহিনীর বিমানগুলো উড্ডয়ন করে থাকে। তারা অর্পিত দায়িত্ব পালন না করে ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি দেন।

নুরনবী, জিয়াউল আলম, মাসুদ আলম ও রিফাত নবীর বিরুদ্ধে অভিযোগতাদের কর্তৃত্বে ও তত্ত্বাবধানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত হয়ে আসছে। তারা লোভের বশবর্তীহয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে, আপদকালীন নিরাপদ প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত না করে, ভবনটিতে নিরাপদ সিঁড়ি বা বহিঃগমনের পথ না রেখে মনমতো অর্থাৎ খামখেয়ালিভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করার কারণে এতো প্রাণহানি ঘটেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন