আন্তর্জাতিক

১৭৬ আসনে জয়ী বিজেপি, সরকার গঠন নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ১৭৬ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি। এর মধ্য দিয়ে অবসান হলো তৃণমূল কংগ্রসের ১১ বছরের দীর্ঘ শাসনের।

সোমবার (৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৯৪ টি আসনের মধ্যে ২৮৩ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৪৮ আসন। এর মধ্যে বিজেপি ইতোমধ্যে ১৭৬ আসনে জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬০ টি আসন।

মমতা ভবানীপুরের ঘরের মেয়েহিসেবেই পরিচিত। অথচ সেই নিজের ঘরেই হারতে হল তৃণমূল নেত্রীকে।  ওই আসনে ১৫,১১৪ ভোটে জিতে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের ২০ মে থেকে টানা ১৫ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেনটানা তিনবার নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন তিনি

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজেপি