নাটোরে মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে শহিদা বেগম নামে পঞ্চান্ন বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত শহিদা বেগম একই এলাকার মৃত স্টার আলীর স্ত্রী।
রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহিদা বেগমের বাক ও মানসিক প্রতিবন্ধী ছেলে আরিফ হোসেন প্রায়ই তার সাথে উগ্র আচরণ করতো। মাঝে মাঝেই আরিফ তার মা শহিদা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে মারমুখি হতো। গতকাল রাতে আরিফ হঠাৎ ক্ষিপ্ত হয়ে মশলা বাটার শিলপাটা দিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে।
এতে ঘটনাস্থলেই শহিদা বেগম মারা যান| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেই সাথে প্রতিবন্ধী আরিফকে পুলিশি হেফাজতে নেয়| এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আই/এ