অর্থনীতি

স্বর্ণের দামে পতন

বায়ান্ন প্রতিবেদন

আবারও স্বস্তির খবর স্বর্ণের বাজারে। টানা দামের অস্থিরতার মধ্যে এবার কিছুটা কমেছে স্বর্ণের মূল্য, যা ক্রেতাদের জন্য নিয়ে এসেছে সাময়িক স্বস্তি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দামে কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারিত হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজার