অর্থনীতি

হঠাৎ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার বার্তা দেখা যাচ্ছে। এতে বলা হয়েছে, সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই আবার চালু হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায়  বলা হয়েছে, ‘আমাদের সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা শিগগিরই অনলাইনে ফিরে আসবো। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।’

তবে কী ধরনের নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে, কখন থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে এবং কখন নাগাদ এটি পুরোপুরি সচল হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ওয়েবসাইটটি এমন সময়ে বন্ধ রয়েছে, যখন দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে  সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ ব্যাংক