হরমুজ প্রণালিতে অবস্থিত একটি তেলের ট্যাংকার লক্ষ্য করে গুরি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডের দুটি গানবোট। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৮ এপ্রিল) ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটি জানায়, ইরানের রেভল্যুশনারি গার্ডের সঙ্গে যুক্ত দুটি গানবোট একটি ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে তারা একটি প্রতিবেদন পেয়েছে।
ইউকেএমটিও তাদের সতর্কতামূলক নোটে বলেছে, ট্যাংকারটির ক্যাপ্টেন জানিয়েছেন যে গানবোটগুলো কোনো রেডিও বার্তা ছাড়াই গুলি চালানো শুরু করে। এতে আরও বলা হয়, জাহাজ এবং এর নাবিকরা নিরাপদ আছেন।
এদিকে আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নৌবাহিনীর কাছ থেকে একটি বেতার বার্তা পেয়েছে, যেখানে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কোনো জাহাজকে এর মধ্য দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
বাণিজ্যিক জাহাজগুলোর জন্য প্রণালীটি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পূর্ববর্তী ঘোষণার পর এই বার্তাটি একটি দ্রুত অবস্থান পরিবর্তনকে নির্দেশ করে।
আই/এ