দেশজুড়ে

বাবুই পাখির বাসা ভেঙে ২৯ ছানা হত্যা, একজনের কারাদণ্ড

ধান খাওয়ার জন্য চট্টগ্রামে বাবুই পাখির বাসা ভেঙে ডিম নষ্ট এবং ২৯  ছানা হত্যার ঘটনায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৮)। পেশায় তিনি কৃষক।

বুধবার (১৫ এপ্রিল) চট্রগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ দণ্ড দেন।

তিনি জানান,  স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে  ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম তিনি পেয়েছেন

ইউএনও জানান,  জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাদশা মিয়া তার অপরাধ স্বীকার করেন। পাখিরা তার জমির ধান খেয়ে ফেলছিল বলে ক্ষোভ থেকে তিনি এমনটি করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আই/এ