জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগকে অঞ্চলটিতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সংঘাতে জড়িত সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে, এমন প্রত্যাশা করছে ঢাকা। একই সঙ্গে এই সুযোগ কাজে লাগিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্রবিরতি কার্যকর করতে যেসব পক্ষ কূটনৈতিকভাবে ভূমিকা রেখেছে, তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ। সরকার মনে করে, সংলাপ ও কূটনৈতিক পথেই বিরোধের টেকসই সমাধান সম্ভব।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। 

বুধবার সকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধবিরতি #ইরান #যুক্তরাষ্ট্র