আইন-বিচার

অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শনের (শোকজ) নোটিশ আইন মন্ত্রণালয়। ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারকদের শোকজের চিঠি দেয়া হয়েছে।

এতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।

এ ছাড়া, আপনি উক্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।

এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শোকজ