আন্তর্জাতিক

ট্রাম্পকে প্রতিদিন কথা বলা বন্ধ করতে বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদিন কথা বলাই বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

দক্ষিণ কোরিয়ায় এক রাষ্ট্রীয় সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ম্যাক্রোঁ বলেন, যুদ্ধ ও শান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিদিন ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া ঠিক নয়।

তার মতে, এতে পরিস্থিতি আরও বিভ্রান্ত ও অস্থিতিশীল হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংকটে নেতৃত্ব দিতে হলে স্থির ও একক অবস্থান দরকার। প্রতিদিন অবস্থান বদলানো বা একেক সময় একেক কথা বলা দায়িত্বশীল আচরণ নয়।

ম্যাক্রোঁ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের ইরান নীতি ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের মিশ্র বার্তার দিকেই ইঙ্গিত করেন।

তিনি বলেন, এমন আচরণ আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে আস্থা কমিয়ে দেয়।

ন্যাটোসহ পশ্চিমা জোট প্রসঙ্গেও তিনি বলেন, এসব জোট টিকে থাকে পারস্পরিক বিশ্বাসের ওপর, প্রতিদিনের মন্তব্যের ওপর নয়।

সবশেষে ম্যাক্রোঁ বলেন, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ একা সমাধান আনতে পারে না। এর জন্য দীর্ঘমেয়াদি ও আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ দরকার।

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইমানুয়েল ম্যাক্রোঁ #ডোনাল্ড ট্রাম্প #ইরান