জুলাই সনদ ও গণভোট ইস্যুতে জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (০১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
অধিবেশন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল-বিরোধী দল সবাই একমত হয়েছি, আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না; এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না। বিরোধী দলে বসে আমরা এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।
ওয়াকআউটে অংশ নেয় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জোটের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, গেল ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশনের প্রথম দিনও রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে কক্ষ ত্যাগ করেছিলেন বিরোধী সদস্যরা।
এমএ//