জাতীয়

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

দেশে হামের বিস্তার ঠেকাতে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী রোববার (০৫ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কার্যক্রম। 

বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, যেসব উপজেলায় হামের সংক্রমণ বেশি, সেখানে দ্রুত টিকা পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যেই এসব এলাকায় টিকা সরবরাহ সম্পন্ন হবে এবং রোববার সকাল থেকেই কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনতে মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এজন্য স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, ইউনিসেফ থেকে পাওয়া প্রায় ১৯ লাখ ডোজ টিকা এই কর্মসূচিতে ব্যবহার করা হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এ টিকার আওতায় আনা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #স্বাস্থ্যমন্ত্রী