জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাস

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস ও ৩ দিন সশরীর ক্লাসের নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে,  যদি কোনো সমস্যা সামনে আসে তা সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন। জোড়-বিজোড় দিন হবে অনলাইন, অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে অর্থাৎ সশরীরে নিতে হবে।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রনালয়ের এ সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অনলাইন ক্লাস