দেশজুড়ে

২৫ লাখ টাকা মূল্যে ভারতীয় শাড়ি জব্দ

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ মার্চ) বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এ তথ্য জানান।

‎​বিজিবি  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি ও একই দিনে সকাল ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলা অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথ ভাবে পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।

‎​অভিযান চলাকালীন সময়ে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়

‎​পরে বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭ টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি: ৭৬টি শাড়ি, ৩ থান প্যান্টের কাপড় উদ্ধারকরা হয়।উদ্ধারকৃত এসব কাপড়ের মুল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম