ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার দুপুরে একটি প্রজেক্টাইল বিদ্যুৎকেন্দ্র এলাকায় আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন।
সংস্থাটি এক বিবৃতিতে হামলাকারীদের ‘আমেরিকান-জায়োনিস্ট’ পক্ষ হিসেবে উল্লেখ করে এবং দাবি করে, বুশেহর কেন্দ্রটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তারা জানায়, এমন স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
তবে হামলায় ব্যবহৃত অস্ত্র বা আঘাতের বিস্তারিত প্রভাব সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা, যা চলমান রয়েছে।
এমএ//