জাতীয়

যাদের নামে সংসদে শোকপ্রস্তাব আনা হলো

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন কায়সার কামাল। পরে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

শপথ গ্রহণের পর স্পিকার সংসদে একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সাবেক নেতাদের স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, এবং রাজনীতিবিদ মতিয়া চৌধুরী। এছাড়া প্রয়াত ৩১ জন সংসদ সদস্যের প্রতিও শোকপ্রস্তাব আনা হয়।

তবে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শোকপ্রস্তাবকে একপেশে বলে মন্তব্য করা হয়। এ সময় তিনি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং কাদের মোল্লা-র নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শোকপ্রস্তাবে আবরার ফাহাদ, ফেলানী খাতুন এবং শরিফ ওসমান বিন হাদির নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

এসব প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নামসহ যাদের নাম বাদ পড়েছে সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় তিনি ২০২৪ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ ওই দুর্ঘটনায় নিহত সবার নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সংসদ #জাতীয় সংসদ