দেশজুড়ে

ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪

মাগুরায় বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনায় ১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙ্গা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছেদলমত নির্বিশেষে যারা সংঘর্ষে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার সদর থানায় উভয় পক্ষ দুটি পৃথক মামলা করে। দুটি মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছেপুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারদের মধ্যে এক পক্ষের মামলার বাদীও রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মো. রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মো. সাইফুল ইসলাম (৪৪), মো. ওসমান (২৩), মো. সাব্বির হোসেন (২৫), মো. হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মো. আরিফ শেখ (৩৫), মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, শিখা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)।

 

আই/এ