বিএনপি

প্রিজাইডিং অফিসাররা অনিয়ম করেছেন : আফরোজা আব্বাস

ঢাকা ৮ আসনে ধানের শীষ প্রতীকের জয়ী প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা ব্যালটের ফাঁকা জাগায় পড়া ভোট, ধানের শীষে যোগ করেনি; বরং তারাই অনিয়ম করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আফরোজা আব্বাস বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেয়া হয়নি। নির্বাচনে তিনি প্রধান এজেন্ট ছিলেন বলেই সব কেন্দ্রে যাওয়ার সুযোগ তার ছিল। নিয়ম বহির্ভূতভাবে কোনো কেন্দ্রে গিয়ে তিনি প্রভাব বিস্তার করেননি

বাতিল হওয়া ভোট বিষয়ে তিনি বলেন, ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যোগ করার জন্য তারা আবেদন করলেও কোন কাজ হয়নি। যোগ হলে মির্জা আব্বাসের ঝুলিতে আরো কয়েক হাজার ভোট যোগ হতো।

ঢাকা ৮ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে বিজয়ী হন মির্জা আব্বাস। তবে এই ফল না মেনে নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন নাসীরুদ্দীন

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফরোজা আব্বাস