১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপি সরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ওই দিন সকালে তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে সদ্য পদত্যাগ করা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছিলে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার শপথ নেবে।
আই/এ