দেশজুড়ে

সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের ‘আত্মহত্যা’

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মা জান্নাত (৩৫) ও তার শিশু সন্তান জুনায়েদ (২)জান্নাত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  শুক্রবার রাতে স্বামীর সঙ্গে জান্নাতের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন স্বামী। আজ সকালে শিশুসন্তানসহ তাকে বাসা থেকে বের করে দিয়ে কাজে চলে যান স্বামী। পরে শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জান্নাত

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #‘আত্মহত্যা’