দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) তিস্তাপাড়ে এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, তিনি দিনের শুরুতে কুড়িগ্রামে একটি জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে সরাসরি তিস্তাপাড়ে গিয়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
নীলফামারী জেলা জামায়াতের আমির এবং নীলফামারী–এক (ডোমার–ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএ//