ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে : রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে সুখেই আছেন। তাঁদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে। এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভয় পায় না।
তিনি বলেন, শেখ হাসিনার গুম, খুনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা ভয় পায় না, মাথানত করেনি।’
তিনি আরও বলেন, আজকের বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্তপিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার বাবার রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী তিনি একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, সেই দণ্ড তাঁকে ভোগ করতে হবে। মানুষ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য তাঁর যে দণ্ড হয়েছে, আরও যেগুলো বিচারাধীন আছে, প্রত্যেকটার দণ্ড তাঁকে ভোগ করতে হবে।
আই/এ