ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু, দাম ১০০ টাকা
ই-রিকশা নিবন্ধনের জন্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
এ সময় তিনি জানান, ফরম সংগ্রহ বা জমা দিলেই ই-রিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না। আবেদন যাচাইয়ের পর এসব রিকশার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র নিতে হবে। পাশাপাশি নির্ধারিত ওয়ার্কশপে তৈরি করতে হবে ই-রিকশা।
ই-রিকশা চার্জ দেওয়ার জন্য থানা অথবা ওয়ার্ডভিত্তিক কেন্দ্র স্থাপন করা হবে। কোন এলাকায় কতটি ই-রিকশা চলাচল করতে পারবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।
এসি//