৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ মাউশির
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দিয়েছে মাউশি।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ছুটি থাকছে না।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।
এমএ//