সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে : নাহিদ ইসলাম
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে। এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি, পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে যখনই চাপ দেওয়ার প্রয়োজন হয়, তখন তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।
রোববার (২৫ অক্টোবর)বিকালে রাজধানীর মিরপুরে-১০ নম্বর গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সমতল থেকে পাহাড়ে গিয়ে পৌঁছেছে। পাহাড় অশান্ত কেন এটার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনও সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে তৎপরতা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে— এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।
তিনি বলেন, বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে আসছে। আমরাও মনে করি, অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। কারণ বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করেনি।
তিনি আরও বলেন, এখনও সুযোগ রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে— সেই অবৈধ সংসদের ধারাবাহিকতা এবং সংবিধানের ধারাবাহিকতা থেকে বের হয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন করার।
আই/এ