সৌদি আরব সফরে মার্কিন নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নতুন করে হামলার খবরের পর দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার (১২ অক্টোবর) দপ্তরটির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে জানানো হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার বিষয়ে অবগত রয়েছে তারা।
মার্কিন সরকারের নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহার করতে বিশেষ অনুমতি নিতে হবে। পাশাপাশি দেশটির প্রধান বিমানবন্দরগুলো ব্যবহারের সময় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসূচিতে সম্ভাব্য পরিবর্তন বা বিঘ্নের বিষয়ে আগাম সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সূত্র: মিডল ইস্ট আই
এসি//