দেশজুড়ে

জমি নিয়ে বিরোধ, অস্ত্রসহ বাবা-ছেলে আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনার পর একটি বিদেশি পিস্তলসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ম্যাগাজিন, দুটি গুলির খোসা ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।  সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো. শহিদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে বাবা-ছেলেকে আটক করে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন