দেশজুড়ে

নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। 

বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকার মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে আসার কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায়। পরে তার কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটিও পাওয়া যায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন