বিস্ফোরণের পর আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় বিস্ফোরণ থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পাওয়ার পরপরই ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
আই/এ